বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিউ ইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন বংলাদেশি ফাতেমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
নিউ ইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন বংলাদেশি ফাতেমা


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে ::

নিউ ইয়র্ক পুলিশ বিভাগে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান ফাতেমা আমিন। নিউ ইয়র্ক সিটি পুলিশে বিভাগে (এনওয়াইপিডি)তে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি লাভ করেন তিনি। প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে সিনিয়র পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড/সুপারভাইজার পদে সাম্প্রতি পদোন্নতি পেয়েছেন ফাতেমা আমিন। পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল পদোন্নতিপ্রাপ্তদের নিজ হাতে সার্টিফিকেট প্রদান করেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

বর্তমানে ফাতেমা আমিন মেডিকেল ডিভিশন বিলিংয়ে কর্মরত। ফাতেমা আমিন চাঁদপুরের পালিশারা গ্রামের চেয়ারম্যান প্রয়াত হাবীবুল্লাহ পাটয়ারীর এবং প্রয়াত ফাতেমা বেগমের নাতনী। ১৯৯৮ সালে বাংলাদেশ থেকে ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার বাবা বাংলাদেশ পানি উন্নয়ন ঢাকা বোর্ডে সাবেক হেড এসিস্ট্যান্ট প্রয়াত মোহাম্মদ আলী আকবর এবং মা হাসিনা বেগম লাইব্রেরি এসিস্ট্যান্ট ছিলেন। ফাতেমা আমিন ২০০৩ সালে ইয়র্ক কলেজ থেকে এ্যাসোসিয়েট এবং মেডিকেল বিলিং কোডিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে কাবকো ফার্মাসিউটিক্যাল ইনকর্পোরেটেড এ সহকারী ব্যবস্থাপক পদে ৭ বছর কর্মরত ছিলেন।

২০০৬ সালে নিউইয়র্ক সিটি ট্রাফিক ডিভিশনে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে যোগদান করেন। ২০১২ সালে পরীক্ষায় উন্নতি হয়ে টাইটেল পরিবর্তন করে পুলিশ এ্যাডমিনিস্ট্রেটিভ এইড পদে যোগদান করেন এবং সাত বছর তিনি ক্যাপটেইন ক্লারিকাল পদে ১০৬ প্রিসেন্টে কর্মরত ছিলেন। তারা পাঁচ ভাইবোন। মেজবোন ফাতেমা ফেরদৌসী অস্ট্রেলিয়াতে বসবাস  করছেন। বড় ভাই মোহাম্মদ ওমর হায়দার, মেজ-ভাই মোহাম্মাদ ওমর শরীফ এবং ছোটবোন ফাতেমা ফারজানা নিউ ইয়র্কে বসবাস করেন।

ফাতেমা আমিন এবং তার স্বামী মোহাম্মদ আমের আমিন তাদের জমজ সন্তান আরিয়া আমিন ও আমরীন আমিন নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর