বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিউইয়র্কে ৬০ হাজার শিশু শিক্ষার্থী হাঁপানি রোগে আক্রান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ সময় দেখুন
নিউইয়র্কে ৬০ হাজার শিশু শিক্ষার্থী হাঁপানি রোগে আক্রান্ত


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

নিয়মিত গ্যাসের চুলায় রান্নার কারনে শুধুমাত্র নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ১৯ শতাংশ শিশু হাঁপানি রোগে আক্রান্ত হয়েছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের প্রায় ৬০ হাজার শিশু হাঁপানি রোগে ভুগছেন। এর মধ্যে সর্বাধিক সংখ্যক ব্রঙ্কসে। হেলথ ডিপার্টমেন্টের ২০২১ সালের তথ্য অনুযায়ী নিউইয়র্ক সিটির প্রায় ৭৩ শতাংশ বাড়িতে গ্যাসের চুলায় রান্না হয়। আর পুরো নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৮৪ শতাংশ স্বল্প আয়ের মানুষের বাড়িতে রান্না হয় এই ফসিল ফুয়েলে। পুরো আমেরিকায় এই হার ৫৪ শতাংশ। আর এই গ্যাস চুল্লিতে রান্নার কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৯ শতাংশ শিশু এ্যাজমায় আক্রান্ত। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

গত মাসে ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভার্নমেন্টাল রিসার্চ এন্ড পাবলিক হেলথে প্রকাশিত এক প্রতিবেদনে এই সব তথ্য দেয়া হয়েছে। এইসব তথ্যের সত্যতা ধরা পড়েছে ‘আমেরিকান হাউজিং সার্ভে’তেও। প্রতিবেদনের শেষে এর সমাধান কল্পে অর্থাৎ শিশুদের নতুন করে আক্রান্ত না হওয়ার এবং যারা ইতিমধ্যে আক্রান্ত তাদের এ্যাজমা আরো বেড়ে যাওয়া রোধ করতে গ্যাস স্টোভ ব্যবহার নিষিদ্ধ করে রিনিউয়েবল পাওয়ার স্টোভ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। যদি তা সম্ভব না হয় তাহলে গ্যাস স্টোভের কাছ থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এই তথ্য এনার্জি জাস্টিস ল এন্ড পলিসি সেন্টারের কর্মকর্তাদের বিস্মিত করেছে। যদিও তথ্যটি একেবারেই নতুন নয়। ২০১৯ সালের এক রোডম্যাপে ক্লাইমেট লিডারশিপ এন্ড কম্যুনিটি প্রটেকশন এ্যাক্টে এই আশংকা করা হয়েছিল। কিন্তু গত মাসের প্রকাশিত তথ্যের কারণে কুকিং ও হিটিংএর জন্য গ্যাস ব্যবহার বন্ধ করে দিয়ে সোলার পাওয়ার ব্যবহারের ওপর চাপ সৃষ্টি হলো। যদিও গত বছর নিউইয়র্ক সিটি কাউন্সিলে পাশ হওয়া একটি বিলে বলা হয়েছে ২০২৭ সালের মধ্যে নির্মিত সব নতুন ভবনে কোনো গ্যাস সংযোগ দেয়া হবে না, তার পরিবর্তে সম্পূর্ণ ইলেকট্রিক হতে হবে। তবে নিউইয়র্ক স্টেট এ ধরনের কোনো বিল পাশ করতে পারেনি। আশা করা হচ্ছে খুব শিগিগির একটি বিল এ বছর আলবেনিতে পাশ হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর