বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে মাদুরো ও তার স্ত্রীকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ সময় দেখুন
নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে মাদুরো ও তার স্ত্রীকে


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। তাকে বহনকারী একটি হেলিকপ্টার সোমবার আদালতসংলগ্ন একটি হেলিপোর্টে অবতরণ করেছে।

এদিকে মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আদালতে হাজির করা হচ্ছে। নিকোলা মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে বহনকারী একটি গাড়ি ইতোমধ্যে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত আদালত ভবন এলাকায় পৌঁছেছে।

সোমবার (৫ জানুয়ারি) কিছুক্ষণ আগে মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয়। এ সময় তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। হেলিপোর্টে নামানোর পর তাকে কড়া নিরাপত্তায় একটি ভ্যানে তুলে আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। আজ আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর