শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন
নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী


ঢাকা: নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী এসব বলেন।

তিনি বলেন, ‘নিউইয়র্কে মির্জা ফখরুলকে নিয়ে যে নানা অপপ্রচার শুরু হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের কুপ্রচারের পেছনে কোনো বাস্তবতা নেই।’

রিজভী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দেশের একজন জাতীয় নেতা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের একটি সভায় অংশ নিতে গিয়েছেন। আমরা তো ভিডিওতে কোথাও দেখিনি যে আমাদের বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেছে। এটা কিছু ইউটিউবার অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক ছড়ানো হচ্ছে।’

রিজভী সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের মনগড়া তথ্য প্রচার করবেন না। এগুলো সম্পূর্ণ মনগড়া বানোয়াট তথ্য।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom