বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নিউজ সাইট র‍্যাপলার বন্ধের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
নিউজ সাইট র‍্যাপলার বন্ধের নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক

নোবেল শান্তি পুরস্কারজয়ী সাংবাদিক মারিয়া রেসা প্রতিষ্ঠিত অনুসন্ধানী নিউজ সাইট র‌্যাপলার ফের বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সরকার।

দেশটিতে যে কয়েকটিমাত্র সংবাদমাধ্যম দুতার্তে সরকারের সমালোচনা করার সাহস দেখাতে পেরেছে, তাদের মধ্যে র‌্যাপলার অন্যতম।

নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বংবংয়ের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ মুহূর্তে র‌্যাপলার বন্ধের এই আদেশ এল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

র‌্যাপলার জানিয়েছে, তারা তাদের অফিস বন্ধ করবে না। সরকারি ওই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাবে। বছর চারেক আগেও একবার সংবাদমাধ্যমটি বন্ধের নির্দেশ দিয়েছিল দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

এ ব্যাপারে মারিয়া রেসা জানিয়েছেন, কাজ চালিয়ে যাব। আইনি প্রক্রিয়া অনুসরণ করব এবং অধিকারের জন্য লড়ে যাব।

রেসা বলছেন, যেভাবে ওই আদেশ দেওয়া হয়েছে, তাতে আইন অনুসরণ করা হয়নি। তাদের সংবাদমাধ্যম আর রাষ্ট্রের আইনের শাসনের ভরসা রাখতে পারছে না।

ফিলিপাইনের সরকারি সূত্র জানিয়েছে, র‌্যাপলার যেভাবে তহবিল সংগ্রহ করেছে তা অসাংবিধানিক। তাই, আদালত র‌্যাপলারের লাইসেন্স কেড়ে নেওয়ার সিদ্ধান্তেই অটল থাকছে।

এর আগে, ২০১৮ সালে প্রথম র‌্যাপলারের লাইসেন্স অবৈধ ঘোষণা করে আদেশ জারি হয়েছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর