রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নিখোঁজ ও নিহত নেতাকর্মীর পরিবারকে বিএনপির ঈদ উপহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
নিখোঁজ ও নিহত নেতাকর্মীর পরিবারকে বিএনপির ঈদ উপহার


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নিখোঁজ হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং ৭ ডিসেম্বর পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল হোসেনের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর পল্লবীর ৩ ও ৫নং ওয়ার্ডে তাদের বাসায় ঈদ উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

এ সময় তিনি বলেন, ‘যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই দাবিতে আজও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আর সে আন্দোলনকে স্তব্ধ করার জন্য গুলি চালানো হচ্ছে, গুম করা হচ্ছে। যে দেশে ভোটের অধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সে দেশকে কখনই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না।’

আমিনুল হক বলেন, ‘দীর্ঘ দেড় দশক জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত। এ সরকার গণতন্ত্রকে বন্দি রেখে অবাধ লুটপাট করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে। এরা আর জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই নিজেদের আখের গোছাচ্ছে। এ থেকে জাতিকে রক্ষা করতে জনগণ সরকার পতন আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছে। ঈদের পর জনতার আন্দোলনে এ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।’

এসময় তার সঙ্গে ছিলেন- রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক এম আশরাফুল ইসলাম, আলী আহমেদ রাজু, আইয়ুব আলী তুহীন, হাবিবুর রহমান, এম এ ওহাব আবু, থানা বিএনপি নেতা মো. নয়ন, মো. শাহীন, সোলাইমান হোসেন, জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, পল্লবি থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলি গাজিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর