শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজেদের আকাশসীমা ব্যবহার করে হামলা চালাতে দেবে না সৌদি আরব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ সময় দেখুন
নিজেদের আকাশসীমা ব্যবহার করে হামলা চালাতে দেবে না সৌদি আরব


ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের পালটা পালটি হুমকির ভেতর সৌদি আরব ইরানকে জানিয়েছে, নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে কোনো হামলা চালাতে দেবে না তারা।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ওয়াশিংটন তেহরানকে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছিল।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সৌদি আরব তেহরানকে সরাসরি বলেছে তারা ইরানের বিরুদ্ধে গৃহীত কোনও সামরিক পদক্ষেপের অংশ হবে না এবং তাদের ভূখণ্ড এবং আকাশসীমা হামলার উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না।

সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে তেহরানের কাছে সৌদি আরবের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। যারমধ্যে সৌদি আরবও আছে।

ইরানের এক কর্মকর্তা বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পালটা হামলা চালানো হবে।

এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom