শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘নির্বাচন ব্যবস্থা নিয়ে আ.লীগ-বিএনপি সার্কাস খেলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
‘নির্বাচন ব্যবস্থা নিয়ে আ.লীগ-বিএনপি সার্কাস খেলছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করতে সবার ঐক্যমত হওয়া জরুরি। এজন্য সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করতে হবে।

বুধবার (৩ মে) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তানও তাদের নির্বাচন ব্যবস্থা মোটামুটি দাঁড় করিয়েছে। অথচ আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলাই চলছে। ক্ষমতায় থেকে সংবিধানের দোহাই দিয়ে সবাই নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা করে। কারণ যারা সরকারে থাকে তারা জনগণের সামনে জবাবদিহিতা করতে ভয় পায়। আবার ক্ষমতার বাইরে গেলে জনগণের ওপর ভরসা রেখে কথা বলেন। এমন মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে স্থায়ী সমাধান দরকার।

জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। এর আগে যারা সংবিধানের দোহাই দিয়েছে এখন তারা জনগণের ভোটাধিকারে কথা বলছে। আবার সেই সময়ে যারা জনগণের ভোটাধিকারে কথা বলেছেন, এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে।

জিএম কাদের বলেন, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে সেখানে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হোক।

সারা বাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর