শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নির্বাচনি প্রস্তুতিতে বিএনপি জোটের চেয়ে জামায়াত–এনসিপি এগিয়ে: নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৮২ সময় দেখুন
নির্বাচনি প্রস্তুতিতে বিএনপি জোটের চেয়ে জামায়াত–এনসিপি এগিয়ে: নাহিদ


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকখানি এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে এখনো সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি— এ বিষয়ে ইইউ প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে বিভিন্নভাবে ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, বিচারহীনতার কারণে একটি নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সার্বিক প্রস্তুতির দিক থেকে বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট অনেকটাই এগিয়ে রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর