বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২১২ সময় দেখুন
নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯


হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

বুধবার (২৭ নভেম্বর) উত্তর হংকংয়ের টাই পো জেলায় ওয়াং ফুক কোর্ট নামের আট ভবনের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর ৩১ তলা আবাসিক ভবনগুলো থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে, শিখা ছড়িয়ে পড়ে আকাশজুড়ে। আগুন ছড়িয়ে পড়ায় দমকল বিভাগ ‘লেভেল–ফাইভ অ্যালার্ম’ জারি করে— যা সর্বোচ্চ সতর্কতা।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বৃহস্পতিবার সকালে মৃত্যুর হালনাগাদ তথ্য জানান। এর আগে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নয়জনকে মৃত ঘোষণা করে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, রাতের অন্ধকার আর প্রচণ্ড তাপমাত্রার কারণে দুটি ভবনে প্রবেশ করতে এখনো বেগ পেতে হচ্ছে। ধসে পড়া স্ক্যাফোল্ডিং ও ছিটকে পড়া ধ্বংসাবশেষ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক বাসিন্দা নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়ে থাকতে পারেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর