বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘নুপুর শর্মার কারণে ভারত জ্বলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২০৩ সময় দেখুন
‘নুপুর শর্মার কারণে ভারত জ্বলছে’


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মাকে তিরস্কার করেছে। একইসঙ্গে, মহানবীকে (স.) নিয়ে তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে এখন ভারতজুড়ে আগুন জ্বলছে বলে মন্তব্য করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

এর আগে, এক টেলিভিশন টক শোতে হজরত মুহাম্মদকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় আসেন নুপুর শর্মা। তার ওই মন্তব্যের পর থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ চলছে। এমনকি ওই ঘটনার জেরে মুসলিম অধ্যুষিত দেশগুলো ভারতের ব্যাপারে নানান নিষেধাজ্ঞা আরোপ করছে।

শুক্রবার (১ জুলাই) নুপুর শর্মার বিরুদ্ধে তদন্ত চেয়ে দায়ের করা এক পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নুপুর শর্মাকে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নুপুর শর্মার ওই আপত্তিকর মন্তব্যের জেরে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। সর্বশেষ রাজস্থানে এক দর্জির শিরশ্ছেদ করে হত্যার পর প্রধানমন্ত্রী মোদিকে হত্যার হুমকি দিয়েছে দুই মুসলিম তরুণ। ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার রাজস্থানজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর