শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নুরকে গণঅধিকার থেকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ সময় দেখুন
নুরকে গণঅধিকার থেকে বহিষ্কারের তথ্যটি ভুয়া


ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং দল থেকে সাময়িক অব্যাহতির একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক অডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, তার সই জাল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যার লক্ষ্য দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

হাসান আল মামুন বলেন, ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি পুরোপুরি বানানো। অন্য একটি নথি থেকে তার সই কপি করে দলের প্যাডে বসানো হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি সবাইকে এই পরিকল্পিত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারে জড়িত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর