রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নেত্রকোনা-৪ উপনির্বাচনে নৌকা পেলেন সাজ্জাদুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
নেত্রকোনা-৪ উপনির্বাচনে নৌকা পেলেন সাজ্জাদুল


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। এ আসনে মনোনয়ন প্রত্যাশায় ৯ জন ফরম সংগ্রহ করেন।

শুক্রবার (২১ জুলাই) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এ সময় সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ ও রশিদুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক সম্পাদক সায়েম খান ওই সভায় উপস্থিত ছিলেন।

এর আগে, গত মঙ্গলবার (১৮ জুলাই) ও গত বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তারা এই ফরম সংগ্রহ করেন ও জমা গ্রহণ করা হয়।

নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করা অপর প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফী আহমেদ, শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি উপ-কমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, শ্রম ও জনশক্তি উপ-কমিটির সাবেক সদস্য এম মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান ও আওয়ামী লীগের ধর্ম উপ-কমিটির সাবেক সদস্য রোমান মিয়া।

প্রসঙ্গত, গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিন মারা যান। তার মৃত্যুতে গত ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর গত ১৬ জুলাই (শনিবার) শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

সারাবাংলা/এনআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর