বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

নেদারল্যান্ডস ও মরিশাসের সঙ্গে দ্বৈত কর পরিহারে চুক্তি অনুসমর্থন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১০ সময় দেখুন
নেদারল্যান্ডস ও মরিশাসের সঙ্গে দ্বৈত কর পরিহারে চুক্তি অনুসমর্থন


ডেস্ক রিপোর্ট::  নেদারল্যান্ডস ও মরিশাসের সঙ্গে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে হওয়া চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত সংশোধিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যাতে দ্বৈত কর পরিহার করা হয়, সেজন্য আমাদের চুক্তি স্বাক্ষর করতে হয়। এটি স্বাক্ষরের পর সেটি অনুসমর্থন করতে হয়। এটি গত ২৮ ফেব্রুয়ারি অনুমোদন দেওয়া হয়েছিল। গত ১২ মার্চ স্বাক্ষর করা হয়েছিল, আজকে অনুসমর্থন করা হলো।

এছাড়া, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোজ সংক্রান্ত সংশোধিত প্রোটোকল অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

 

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর