বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


জেন-জি বিক্ষোভকারীদের ওপর পুলিশের প্রাণঘাতী দমন-পীড়নের নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাখ। সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে চলা এই বিক্ষোভে হতাহতের ঘটনার পরই তিনি পদত্যাগ করলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এদিন সন্ধ্যায় বালুয়াতারে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লেখাখ তার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, এদিন কাঠমান্ডু ও ইতাহারিতে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হন। এছাড়া, উপত্যকা ও সুনসারি জেলার হাসপাতালগুলোতে বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তা কর্মীসহ শত শত আহতের খবর পাওয়া গেছে।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে রাজধানী কাঠমান্ডুতে জেন-জিসহ সাধারণ জনতা বিক্ষোভ করেছে। ছবি সংগৃহীত

ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ এর আগে কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল-ভৈরহাওয়া এবং ইতাহারিসহ বেশ কয়েকটি প্রধান শহরে কারফিউ জারি করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে নেপালের সবচেয়ে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনা হিসেবে পরিচিতি পাওয়া এই ঘটনার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী লেখাখ দল ও দলের বাইরে তীব্র চাপের মুখে ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর