বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী! দেখুন ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০২ সময় দেখুন



নৈহাটির উপনির্বাচনে জয় পাওয়ার পর বড় মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার দুপুরে নৈহাটির বড় মার মন্দিরে যান মুখ্যমন্ত্রী৷ কয়েকদিন আগেই নৈহাটি বিধানসভার উপনির্বাচনে বড় জয়ে পেয়েছে তৃণমূল৷ এর আগে লোকসভা নির্বাচনেও বিজেপির কাছ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল৷ অতীতে মুখ্যমন্ত্রীর নামে এখানে তৃণমূল নেতারা পুজো দিলেও মুখ্যমন্ত্রী নিজে কখনও বড় মার মন্দিরে আসেননি৷ তিনি নিজে এই মন্দিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন৷ বড় মার মন্দিরে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নৈহাটির ফেরিঘাটও বড় মার নামে হবে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর