শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নোবিপ্রবিতে রেকর্ড ভর্তির আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
নোবিপ্রবিতে রেকর্ড ভর্তির আবেদন


নোবিপ্রবি করেসপন্ডেন্ট

নোবিপ্রবি: গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। গত বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৮ হাজার ১৪২ জন। তবে আবেদন ফি পরিশোধ করেছেন ৩০ হাজার ৭৪৩ জন। আবেদনকারীদের অধিকাংশই বিজ্ঞানের শিক্ষার্থী।

রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘এ’ ইউনিটে সব মিলিয়ে আবেদন পড়েছে ২২ হাজার ৫৩৫টি। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ২২ হাজার ৪টি, মানবিক গ্রুপ থেকে ১২২টি ও ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপ থেকে ৪০৯টি আবেদন জমা পড়েছে। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার ৯৮৬টি। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ১৫ হাজার ৫৬৬টি, মানবিক গ্রুপ থেকে ৫ হাজার ২৬৬টি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩ হাজার ১৫৪টি আবেদন পড়েছে।

এছাড়া ‘সি’ ইউনিটে সব মিলিয়ে আবেদন পড়েছে ২১ হাজার ৬২১টি। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ১৪ হাজার ৩৪টি, মানবিক গ্রুপ থেকে ৪ হাজার ২৩২টি ও ব্যবসায় শিক্ষা শাখা গ্রুপ থেকে ৩ হাজার ৩৫৫টি আবেদন জমা পড়েছে।

ভর্তি কমিটির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোবিপ্রবিতে এবার একজন শিক্ষার্থী শর্ত পূরণ হওয়া সাপেক্ষে গ্রুপ পরিবর্তন করে একাধিক অনুষদে আবেদন করতে পেরেছে। তবে এজন্য ওই শিক্ষার্থীকে একাধিক বার আবেদন ফি জমা দিতে হয়নি। এই সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপেই আবেদন করেছেন। সেজন আবেদন সংখ্যা বেশি হয়েছে। তবে আবেদন ফি পরিশোধ করেছেন ৩০ হাজার ৭৪৩ জন।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর