বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১২ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৭:১৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৮:৩৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শাসন, মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়।

শনিবার (২৯ মার্চ) তেহরিক-ই-ইনসাফ তাদের অফিশিয়াল এক্স পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

তেহরিক-ই-ইনসাফ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে নরওয়ের রাজনৈতিক দল ‘পার্টিয়েট সেন্ট্রাম’-এর সঙ্গে যুক্ত পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) এর সদস্যরা ঘোষণা করেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

পিডব্লিউএ একটি অ্যাডভোকেসি গ্রুপ, যা গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এবং নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সদস্য।

পার্টিয়েট সেন্ট্রাম তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করে বলেছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্রের ক্ষেত্রে তার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’

এর আগেও, ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

উল্লেখ্য, ইমরান খান ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। বর্তমানে, ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি রয়েছেন। গত জানুয়ারিতে, কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতি সংক্রান্ত মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই

ইমরান খান
নোবেল পুরস্কার
পাকিস্তান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর