রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

নোয়াখালীতে ইন্টারনেট সচেতনতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
নোয়াখালীতে ইন্টারনেট সচেতনতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ঢাকা: নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য ‘এম্পাওয়ারিং নিউ ইন্টারনেট ইউজারস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সম্প্রতি অনুষ্ঠিত ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।

রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মো. শুভ ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ম্যাধমের নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের কুইজের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

‎এ সময় প্রধান শিক্ষক অসীম কুমার দাস তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা আয়োজনের জন্য ইন্টারনেট সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ইন্টারনেট ব্যবহারকারী হিসাবে ইন্টারনেটের নিরাপদ ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেছে, যা তাদের ভবিষ্যত জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবে।’

‎এ আয়োজনের সহযোগীতায় ছিল এশিয়া সাইবার অ্যাওয়ারনেস ফোর্স (এসিএএফ), চন্দ্রকলি ফাউন্ডেশন ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি ও টেকনোলজি মিডিয়া গিল্ড-টেএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, চন্দ্রকলি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাখাওয়াত উল্লাহ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom