রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ সময় দেখুন
নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার | Unitednews24.com


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম (৪৮) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাশ্বান গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।

গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপার্শ্বান গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে।  পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর