রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭৯ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ২৩:২৪

এসএসসি পরীক্ষা। সারাবাংলার ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

এরআগে, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন— উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যাললের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম, মো.তাজুল ইসলাম, শিক্ষিকা ফেরদাউস আক্তার, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষিকা নূর-এ-জান্নাত, শিক্ষক জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত বানু, আজিমুল ইসলাম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন।

সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বলেন, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল। ওই সময় কেন্দ্র পরিদর্শনে যাই। সেখানে কেন্দ্রে গিয়ে দেখা যায় শিক্ষকদের উপস্থিতিতে দুটি কেন্দ্রে শিক্ষার্থীরা হট্রগোল করছে। এ সময় শিক্ষকরা নিরবভাবে বসে ছিলেন। বিষয়টি আমার নজরে এলে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে দুটি পরীক্ষা কেন্দ্রের ১২জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও জানান, অব্যাহতি পাওয়া শিক্ষকরা বাকি পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করতে পারবেন না।

সারাবাংলা/এইচআই

এসএসসি
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা
দায়িত্বে অবহেলা
শিক্ষক অব্যাহতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom