বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৪৬ সময় দেখুন
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচরের পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন, উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে দুই বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার  ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের ২২ মাস বয়সী মেয়ে বিবি আয়েশা।

সোমবার দুপুরের দিকে উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে এ দুই শিশুর মৃত্যু হয়।

চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল।   ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর