বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: 

 
নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে রাবটার দিকে উপজেলার চরক্লার্র্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাঈমা সুলতানা চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেট সংলগ্ন শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।

সে স্থানীয় চরক্লার্ক ৭ নাম্বার ওয়ার্ডের নানার বাড়িতে বেড়াতে আসে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাঈমা সুলতানার বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজোর বন্ধে সুযোগে একই ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসে। বাড়ির উঠনে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে প্রেরণ করলে চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি বলেন, শেকান্তরের দুই মেয়ে এর মধ্যে পানিতে পড়ে ছোট মেয়ে নাঈমা মারা যান। ঘটনাস্থলে ইউপি চকিদার পাঠানো হয়েছে। থানা-পুলিশকে অবহিত করা হয়েছে ,পরবর্তীতে ব্যবস্থা নেব।

সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো.মিজানুর রহমান জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর