সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ চাপায় এক শিশু নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ চাপায় এক শিশু নিহত


নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পিকআপ চাপায় আশিক হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে পিকআপ সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার সকাল ১০টার দিকে সোনপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরবাটা ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন হাতিয়া উপজেলার আফাজিয়া গ্রামের পূর্ব আজিম নগরের আশ্রাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাতিয়ার আফাজিয়া থেকে তার দাদার সাথে সুবর্ণচরের ভূইয়ারহাট বাজার এলাকায় আসে শিশু আশিক। সকাল ১০টার দিকে পায়ে হেঁটে দাদার সাথে ভূইয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজটি পার হচ্ছিলো আশিক। এসময় সুবর্ণচর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপ পিছন থেকে আশিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। উপস্থিত লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে চালক সহ পিকআপটি আটক করে চরজব্বার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। চালক সহ গাড়িটি আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর