রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ সময় দেখুন


নোয়াখালী: নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম।

এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আবদুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর