বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
নোয়াখালীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার


মোঃ ইমাম উদ্দিন সুমন, স্টাফ করেসপন্ডেন্টঃ

নোয়াখালীর চাটখিলে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাহমিনা আক্তার সনিয়া (১৯) খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের তুফানী বাড়ির আবুধাবি প্রবাসী জহির উদ্দিনের মেয়ে। সে উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সনিয়া একজন মানসিক রোগী ছিল। সে একেক সময়, একেক ধরনের কথা বলতো। গ্রাম্য ডাক্তার এবং কবিরাজ দিয়ে বিগত ৩-৪ মাস ধরে তার চিকিৎসা করালেও তার অবস্থা তেমন উন্নতি হয়নি।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো.ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে খিলপাড়া তদন্ত কেন্দ্রে এনে রাখা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর