বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

নোয়াখালীর চাটখিল  ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
নোয়াখালীর চাটখিল  ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী


মো:ইমাম উদ্দিন সুমন,স্টাফ রিপোর্টার::

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির স্কুল ছাত্রী মুনিয়া আক্তার (১৫)। সে পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম  শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের মনির হোসেনের মেয়ে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পরেকাট গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা।

ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দশম শ্রেণির এক ছাত্রীর শুক্রবার বিয়ের আয়োজন করা হয়েছে। বর ভাঙর ভীমপুর গ্রামের আনোয়ার হোসেন।

খবর পেয়ে তাৎক্ষণিক গতকাল দুপুরে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সাথে বাল্যবিবাহের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতে কনের বাবাকে ১হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছরের আগে মেয়েকে
বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান মেয়ের বাবা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom