বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেটকার চাপায় শিশু নিহত, আহত-৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৮৪ সময় দেখুন
নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেটকার চাপায় শিশু নিহত, আহত-৩


নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রাইভেটকারের ধাক্কায় সড়কের পাশে বসে থাকা মো. রনি (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মন্নাননগর-সুবর্ণচর সড়কের চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রনি জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের মো. হারুনের ছেলে। সে উত্তর ওয়াপদা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মসজিদে আছরের নামাজ শেষ করে সদর ও সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী চর আমিনুল হক গ্রামের মন্নাননগর-সুবর্ণচর সড়কের পাশে বসে ছিল রনি ও তার এক বন্ধু। সন্ধ্যা ৬টার দিকে সুবর্ণচরগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রনিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। এসময় গাড়ি দু’টি ধুমড়ে মুছড়ে গিয়ে প্রাইভেটের চালক ও মোটরসাইকেলের দুই আরোহি আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। বিষয়টি আমার জানা নেই।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর