আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে নির্বাচিত করার জন্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মমতাজ কনভেনশন হলে বারখাইন ইউনিয়ন যুবলীগের উদ্যোগ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বারখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী কাইসার উদ্দিন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিঠির সদস্য জোবায়ের হাবিব হাসিব। প্রধান বক্তা ছিলেন সদস্য সোহরাবুল আলম মিরাজ, বিশেষ অতিথি ছিলেন, সদস্য এরশাদ আলী সোহেল। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে যুবলীগ নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারি শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকা প্রতীকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। এইজন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছি।