রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নৌকার প্রচারণায় গিয়ে বহিষ্কার ২ যুবদল নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১২ সময় দেখুন
নৌকার প্রচারণায় গিয়ে বহিষ্কার ২ যুবদল নেতা


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করেছে যুবদল।

মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণাসহ দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের দুই নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে প্রকাশ্যে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এটা স্পষ্টত দলের শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান। এর প্রেক্ষিতে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আছেন নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর