বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ন্যান্সি পেলোসির বক্তব্য পক্ষপাতদুষ্ট: আজারবাইজান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
ন্যান্সি পেলোসির বক্তব্য পক্ষপাতদুষ্ট: আজারবাইজান


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আর্মেনিয়া-আজারবাইজানের চলমান সংঘর্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বক্তব্যকে প্রমাণ অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে আজারবাইজান। রোববার (১৮ সেপ্টেম্বর) আর্মেনিয়া সফররত ন্যান্সি পেলোসি সংঘর্ষের জন্য আজারবাইজানকে দায়ী করে বক্তব্য দেন। সংঘর্ষ আজারবাইজানই প্রথমে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

পেলোসির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, ন্যান্সি পেলোসির বক্তব্য প্রমাণ অযোগ্য এবং ভীষণভাবে পক্ষপাতদুষ্ট। ন্যান্সি পেলোসির এমন বক্তব্যের ফলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে তা ব্যাহত হবে। পেলোসির বক্তব্যকে আর্মেনিয়া প্রচারের অংশ বলেও মন্তব্য করেছে বাকু।

গত শনিবার তিন দিনের আর্মেনিয়া সফরে দেশটির রাজধানী ইয়েরেভানে পৌঁছান ন্যান্সি পেলোসি। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর আর্মেনিয়ায় যাওয়া সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা তিনি। ন্যান্সি পেলোসির সঙ্গে আর্মেনিয়া সফর করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের আরও কয়েকজন সদস্য। তারা হলেন, ফ্রাঙ্ক প্যালোন, হাউজের জ্বালানি ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান জ্যাকি স্পিয়ার এবং আনা এশু।

ন্যান্সি পেলোসি এমন এক সময় আর্মেনিয়া সফরে গেলেন, যখন দেশটি প্রতিবেশি আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। আর্মেনিয়ায় হামলা চালানোর কারণে আজারবাইজানের নিন্দা করে পেলোসি বলেন, সীমান্তে চলমান সংঘর্ষ আজারবাইজান প্রথমে শুরু করেছে। আমরা কঠোরভাবে এসব হামলার নিন্দা জানাই। সীমান্তে এমন হামলা বেআইনি এবং ভয়াবহ। ন্যান্সি পেলোসির এমন বক্তব্য সহজভাবে নেয়নি আজারবাইজান।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলছে। মূলত বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দু’টি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর