শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হওয়ার পরামর্শ রাষ্ট্রপতির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হওয়ার পরামর্শ রাষ্ট্রপতির


ডেস্ক রিপোর্ট::  জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় সে লক্ষ্যে বিচার বিভাগকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২২’ পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলাকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে বিচারাধীন মামলাগুলো হ্রাস করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রয়াস চালানোর পরামর্শ দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিচার বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তিনি নিম্ন ও উচ্চ আদালতের বিচার স্বল্পতা ও অবকাঠামো সমস্যার কথাও তুলে ধরেন।
বিচার বিভাগ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারে, সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি ।

রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর