সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ন্যূনতম ৫০ হাজার বেতনে ওয়ার্ল্ড ভিশনে চাকরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
ন্যূনতম ৫০ হাজার বেতনে ওয়ার্ল্ড ভিশনে চাকরি


ডেস্ক রিপোর্ট::  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়াশ প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : মনিটরিং অ্যান্ড ইভালয়েশন অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : স্নাতক ও স্নাতকোত্তর পাস। মনিটরিং ইভালুয়েশন সিস্টেম বিষয়ে জানাশোনা থাকতে হবে।

কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারের রামুতে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫০,০০০-৫৫০০০ টাকা। তবে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1137704&fcatId=12&ln=1

আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল, ২০২৩

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর