বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৬০ সময় দেখুন
পঞ্চগড়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড় ::

পঞ্চগড় পৃথক পৃথক এলাকায় পুকুরের পানিতে ডুবে সৌরভ (৯), সাইফুল্লা (৩) ও সোহান (১.৫) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় এ ঘটনাগুলো ঘটে। নিহত শিশুরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সৌরভ, একই ইউনিয়নের মুহিগছ গ্রামের রুহুল্লা চৌধুরীর ছেলে সাইফুল্লা ও দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া গ্রামের সুজন ইসলামের ছেলে সোহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিপাড়া গ্রামের শিশু সৌরভ দুপুরে বাড়ির পাশে থাকা একটি পুকুরে ৪-৫ জন শিশুর সাথে গোছল করতে যায়। একসময় অন্যশিশুরা পুকুর থেকে উঠে বাড়ি ফিরলেও বেশ কিছু সময় ধরে সৌরভকে দেখতে না পেয়ে মা লুপা আক্তার তাকে খোঁজাখুজি করে। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুরে তাকে খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় দেখতে পায়।

শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত নিজস্ব অ্যাম্বুলেনস নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে একই ইউনিয়নের মুহিগছ গ্রামের সাইফুল্লা সকালে পুকুরে গোছল করতে নামলে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে বলে জানান তিনি।

অন্যদিকে, দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া গ্রামের দেড় বছরের শিশু সোহান বাড়িতে খেলা করছিল। এর মাঝে তার বাবা বাড়ি থেকে বের হয়ে বাড়ির ১০০ গজ দূরে থাকা জমিতে সার দেয়ার জন্য যায়। এর মাঝে শিশুটি সকলের অজান্তে বাবার পেছনে বের হয়ে পড়লে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে বাড়ি থেকে ১০০ গজ দূরে থাকা পুকুরে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর