বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পদত্যাগ করলেন বিহারের নীতিশ কুমার, আজই শপথ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
পদত্যাগ করলেন বিহারের নীতিশ কুমার, আজই শপথ


আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক জল্পনা-কল্পনাকে সত্য করে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন নীতিশ কুমার। বিহারে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে জোটও ছেড়েছেন তিনি। তবে আজ রোববারই (২৮ জানুয়ারি) বিজেপির সমর্থনে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতিশ কুমার।

নীতিশ কুমার রোববার সকালে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। রাজ্যপাল নীতিশ কুমারকে নতুন সরকার না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। পরে নীতিশ কুমার তার প্রতি বিজেপি বিধায়কদের সমর্থনের চিঠি জমা দেন। রাজ্যপাল চিঠি গ্রহণ করেছেন। এর মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ারে নবমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নীতিশ কুমার।

২০২০ সালে বিজেপির সঙ্গে মিলে বিহারের বিধানসভা জয় করেন নীতিশ কুমার। যদিও ২০২২ সালে এনডিএ জোট ছেড়ে বিহারের আরজেডি-কংগ্রেস ও বামদের সমর্থন নিয়ে সরকার গড়েছিলেন তিনি। এবার ফের বিজেপির সঙ্গে মিত্রতা গড়লেন নীতিশ কুমার।

বিহারের অ্যাসেম্বলিতে আসন সংখ্যা ২৪৩। সরকার গড়তে দরকার ১২২ আসন। নীতিশের দল জেডইউ-এর আছে ৪৫টি আসন। লালু প্রসাদের আরজেডির আসন সংখ্যা ৭৯। সেক্ষেত্রে এবার বিজেপির ৭৮টি। বিজেপির সঙ্গে মিলে ১২৩টি আসন নিয়ে সরকার গড়তে পারবেন নীতিশ কুমার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর