রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

পর্তুগাল বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৪ সময় দেখুন


আমিরুল ইসলাম নয়ন, পর্তুগাল
২৬ মার্চ ২০২৫ ১৬:১০

বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল

পর্তুগাল থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগাল শাখা কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগালের রাজধানী লিসবনের টেস্টি অফ লিসবন রেস্টুরেন্টের হল রুমে স্থানীয় সময় বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিল।

পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার।

আবু ইউসুফ তালুকদার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ নিহত সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজ হয়ত আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড পেতাম না। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন জাতীর এই মহাবীরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

প্রধান বক্তার বক্তব্যে পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আগস্টের শহিদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৬ মার্চ আমাদের কাছে শুধু একটি তারিখ নয়; এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো সহজে অর্জিত সম্পদ নয়। এটি আসে ত্যাগের মাধ্যমে, আসে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে। আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের গর্ব, আমাদের অধিকার এবং আমাদের দায়িত্বের প্রতীক। এই দিনটি আমাদের শিখিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে।’ তিনি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পর্তুগাল বিএনপির সদস্য জামিল মিয়ার পবিত্র কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই একাত্তোরের মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, ‘২৬ মার্চ বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি। ১৯৭১ সালের ২৬ মার্চ ছিল পাকিস্তানি প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ এবং জাতীয় চেতনার উন্মেষ।’ তিনি উপস্থিত নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় আরও বক্তব্য দেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাজ, এম কে নাসির, দিলোয়ার আহমদ রাফি পর্তুগাল বিএনপির সদস্য শাহাব উদ্দীন, মোয়াজ্জেম হোসেন কায়েস, রুবেল চৌধুরী ভেজা বিএনপির সভাপতি মইনুল ইসলাম, পর্তুগাল জাসাস এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ, সদস‍্য সচিব কাজী মইনুর, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমান, পর্তুগাল যুবদল নেতা মাজেদ আহমেদ সামি ও শাকির মিয়া স্বাধীন, সাবেক ছাত্রনেতা শাহান উমর।

আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সদস্য বদরুল আলম, শফিকুজ্জামান চোধুরী, তুফায়েল আহমেদ, জুবেল আহমদ মইন উদ্দিন মইন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজীম চৌধুরী গিলমান, আতিক আহমেদ, সহ-সভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপি, এ জি এম আলী রেজা, সাবেক ছাত্র নেতা, সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ, বেজা শাখা বিএনপির সদস্য মো. রাশেদ, রাহেল আহমদ, মঞ্জুর আহমদ, আশরাফ আহমদ, মহদ আজাদ, কাজি জুয়েল, নাইমুর রহমান উমর, আজম আলি, আতিক আহমদ, শরিফ আহমদ, শিমুল আহমেদ, ইসলাম উদ্দিন, লিটন আহমদ, ফজর উদ্দিন, আলী হোসেন জুয়েল, আবু সায়েদ, দেলোয়ার হোসাইন, শামসুল ইসলাম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নুরুজ্জামান, শহিদুর রহমান, জাহিদুল আহমেদ, ফরিদ, জামিল, আনোয়ার, জলিল মিয়া, কাইয়ুম মিয়া, জুয়েল মিয়া, মাস্টার নাসির উদ্দিন, আলি আকবর জুয়েল, নুরুল ইসলাম, কবির সরদার, আকমল হোসেন মুন্না, নাইমুর রহমান ওমর, এস এম আহসান হাবিব, মোহাম্মদ আয়াতুল্লাহ, মোহাম্মদ জাবেদ, মির হোসেন, সাইফুল কবির শিবলী, নাজমুস সাকিব, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আজিম উদ্দিন, মোক্তার হোসেন, মাহাদী মুন্না, সুহেল মিয়াসহ বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল ও জাসাস এর নেতারা।

সারাবাংলা/এইচআই

পর্তুগাল
পুর্তগাল বিএনপি
বিএনপি
মহান স্বাধীনতা দিবস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom