বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

‘পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থ দিতে বলেন ট্রাম্প’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
‘পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থ দিতে বলেন ট্রাম্প’


আন্তর্জাতিক ডেস্ক

যৌন কেলেঙ্কারির বিষয়ে পর্ন তারকার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থ দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় অন্যতম প্রধান সাক্ষী হলেন কোহেন। খবর ডয়েচে ভেলে।

সোমবার (১৩ মে) নিউ ইয়র্কের একটি আদালতে শুনানিকালে কোহেন বিচারকদের বলেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে পর্ন স্টারকে অর্থ দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনি প্রচারে এই যৌন কেলেঙ্কারির প্রভাব যাতে না পড়ে, সেজন্য ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

কোহেন বলেন, ‘‘স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার পাউন্ড দিয়ে মুখ বন্ধ রাখার বিষয়ে ট্রাম্প বলেছিলেন, ‘জাস্ট ডু ইট’।” ট্রাম্পের সংস্থায় কাজ করার সময় তিনি ‘ফিক্সার’ হিসাবেই কাজ করেছেন বলেও বিচারকদের জানান তিনি। কোহেন ২০১৭ পর্যন্ত ট্রাম্পের একটি কোম্পানির কর্মী ও আইনজীবী ছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

কোহেন বলেন, ‘স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আনার পরিকল্পনা করছেন শুনেই ট্রাম্প খুব রেগে যান। তিনি আমাকে বলেন, এটা বিপর্যয়কর ঘটনা হবে। মেয়েরা আমাকে ঘৃণা করবে। প্রচারে তার প্রভাব পড়বে।’

কোহেন কি ট্রাম্পের হয়ে আগে মিথ্যা বলেছিলেন?— এ প্রশ্নের জবাবে কোহেন বলেন, ‘কাজটা করার জন্য মিথ্যা বলেছি। আমার কাজ ছিল, বিসনেস পার্টনারদের সঙ্গে বিল নিয়ে আলোচনা করা, মানুষকে মামলা করার হুমকি দেয়া এবং ট্রাম্পের নামে যাতে ইতিবাচক খবর আসে তা নিশ্চিত করা।’

তিনি আরও জানান, ‘ড্যানিয়েলসকে অর্থ দিয়ে তার মুখ বন্ধ রাখার বিষয়টি ট্রাম্প অনুমোদন করেন। খবরের কাগজেও যাতে ড্যানিয়েলস ও অন্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো খবর যাতে বন্ধ করা যায়, তার জন্য সচেষ্ট হন।’ কোহেনকে মার্কিন কংগ্রেসের সামনে মিথ্যা বলার জন্য এবং অর্থনৈতিক অপরাধ করার দায়ে ১৩ মাস জেল খাটতে হয়েছে।

প্রসঙ্গত, নিউ ইয়র্কে ফৌজদারি মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলছে। ফলে বাইডেনের বিরুদ্ধে তার প্রার্থী হওয়া নিয়েও জটিলতা দেখা দিতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে গোপনীয় নথিপত্র নিজের কাছে রেখেছিলেন। ট্রাম্প যাতে পদে থাকতে পারেন, তার জন্য জালিয়াতি করার অভিযোগে তার ১৮ জন সহযোগী অ্যারিজোনায় অভিযুক্ত হয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর