বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আইন পাসে বাংলাদেশের নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২২৪ সময় দেখুন
পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আইন পাসে বাংলাদেশের নিন্দা


ঢাকা: ফিলিস্তিন রাজ্যের পশ্চিম তীরে অধিকৃত অঞ্চলের উপর তথাকথিত “ইসরায়েলি সার্বভৌমত্ব” আরোপের লক্ষ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় সম্প্রতি খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে রেজ্যুলেশন ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার অবৈধ দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনও অংশের উপর ইসরায়েলের কোনও সার্বভৌমত্ব নেই বলে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ বলেছে, ২২ অক্টোবর জারি করা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা মতামতকেও স্বাগত জানায় ঢাকা। একইসাথে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলিকে জোর দেয়, যার মধ্যে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবাদলিপিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করে, এর মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর