রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনাসভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১০ সময় দেখুন
পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনাসভা


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২২ উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, টিপু সুলতান, বেনজির আহমেদ, সরদার আলী আহসান, আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান কে এমআরিফুজ্জামান তুহিন, শাহজাদা মো. আবু ইলিয়াস, প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান রঞ্জু, ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, আরিফ বিল্লাহ, ইকবাল হোসেন, বেল্লাল হুসাইন, সঞ্জিব ঘোষ সহ গ্রাম পুলিশরা।

সভায় জন্ম-মৃত্যু নিবন্ধনকার্যক্রম ভূমিকা রাখায় গ্রাম পুলিশদের পুরস্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর