বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাক-ভারত দ্বন্দ্বে গম পৌঁছেনি আফগানিস্তানে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ সময় দেখুন
পাক-ভারত দ্বন্দ্বে গম পৌঁছেনি আফগানিস্তানে


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানজুড়ে দুর্ভিক্ষ। অসংখ্য আফগান নাগরিক শীতকালের পুরোটাই পার করছেন প্রচণ্ড ক্ষুধার জ্বালায়। এমন অবস্থায় কয়েকটি প্রতিবেশী দেশ মানবিক সহায়তা হিসেবে খাদ্য পাঠিয়েছে আফগানিস্তানে। তবে গত নভেম্বরে ভারতের প্রতিশ্রুত ৫০ হাজার টন গম এখনও আফগানিস্তানে পৌঁছেনি। চিরবৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের কথিত আমলাতান্ত্রিক জটিলতায় ৫০ হাজার টন গম এখনও ভারতের সীমান্ত পার হয়নি।

গত অক্টোবর মাসে আফগানিস্তানে ৫০ হাজার টন গম সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল নয়া দিল্লি। গমের চালান ভারত পাকিস্তানের ওয়াগা-আতারি বন্দর ব্যবহার করে আফগানিস্তানে পাঠাতে চায় ভারত। ওই বন্দর থেকে সড়ক পথে আফগানিস্তানের তোর্খামে পৌঁছানোর কথা ছিল গমের চালান। সে সময় ইসলামাবাদকে ওয়াগা-আতারি বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল নয়াদিল্লি।

তবে চার মাস পেরিয়ে গেলেও এখনও গম সহায়তা ওয়াগা বন্দর পার হয়নি। ফলে শীতকাল শেষ হওয়ার আগে চরম ক্ষুধায় দিনাতিপাত করা আফগানদের জন্য এ গম সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ভারতের ত্রাণ সহায়তা পাকিস্তানের ভূমি ব্যবহার করে আফগানিস্তানে পাঠাতে আরও বিলম্ব হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতেখার। নিক্কেই এশিয়াকে তিনি বলেন, চলতি মাসের শেষ নাগাদ প্রথম চালানের অনুমতি দেওয়া হতে পারে।

এর আগে আশা করা হয়েছিল, গমের প্রথম চালান ১০ থেকে ১২ ফেব্রুয়ারি আফগানিস্তানে পৌঁছাবে। নয়া দিল্লিতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজি এ তারিখ নিশ্চিত করেছিলেন। তিনি ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, পাকিস্তান সরকার তাদের ভূমি ব্যবহার করে আফগানিস্তানে ভারতের গম পাঠাতে সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।

এরও আগে, ইফতিখার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পাকিস্তান গত জানুয়ারিতে ভারতীয় পক্ষকে সম্পূর্ণ তথ্য পাঠিয়েছিল। ভারতে পাঠানো তথ্যের বিষয়ে একটি পাল্টা প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে পাকিস্তান। যদিও তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেননি, তবে ইসলামাবাদ নয়া দিল্লি থেকে যে তথ্যের অনুরোধ করেছে তাতে রুটিন শিপিংয়ের বিশদ অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টির সঙ্গে জড়িত সূত্রের মতে, ডিসেম্বরের শেষে পাকিস্তান প্রথম চালানের বিস্তারিত জানতে চেয়েছিল ভারতের কাছে। এসব তথ্যের মধ্যে রয়েছে, প্রেরণের তারিখ এবং আফগান-নিবন্ধিত ট্রাক এবং ড্রাইভারের তালিকা।

পাকিস্তান আরও বলেছে যে, আফগান লজিস্টিক কোম্পানি এবং ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের জন্য পাকিস্তানে একটি ফোকাল পয়েন্ট স্থাপন করতে হবে এবং কোনো প্রচারণা ছাড়াই ট্রাক চলাচল করতে হবে। একই সূত্র জানিয়েছে, পাকিস্তানের ভূমি ব্যবহার করে তোর্খাম যাত্রার জন্য ভিসা, ভ্রমণের অনুমতি ও নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইসলামাবাদ। নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষকে এসব তথ্য সরবরাহ করেছে।

এদিকে ভারত বলছে, আফগানিস্তানে যে কোনো মূল্যে ত্রাণ সহায়তা পাঠাতে ইচ্ছুক তারা। শুরুতে ভারত নিজেদের ট্রাক ব্যবহার করে আফগানিস্তানে গম পাঠাতে চেয়েছিল। তবে পাকিস্তান এতে রাজি হয়নি। পাকিস্তান চেয়েছিল নিজেদের ট্রাক দিয়ে ভারতের গম আফগানিস্তানে পাঠাবে। পরে আফগানিস্তানের ট্রাক ব্যবহার করা হবে বলে দুই দেশ একমত হয়।

এখন পর্যন্ত দুই দেশের আমলাতান্ত্রিক এসব জটিলতায় প্রতিশ্রুতির চার মাসেও আফগানিস্তানে পৌঁছায়নি ৫০ হাজার টন গম।

গত অক্টোবরে আফগানিস্তানে ভারতের ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তান শুরুতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কেননা কাশ্মির ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারতকে পাকিস্তানের সীমা ব্যবহার করতে দিচ্ছে না ইসলামাবাদ। পাকিস্তানের আকাশপথে ভারতের বিমান চলাচলেরও অনুমতি নেই। এ অবস্থায় ভারতকে আফগানিস্তানে পণ্য পাঠাতে পাকিস্তানের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে দ্বিধা দেখা দেয়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত নভেম্বরেই জানিয়ে দেন, আফগানিস্তানের স্বার্থে ভারতকে ট্রানজিট দিতে তার আপত্তি নেই। যদিও দুই দেশের সম্পর্কের জটিলতায় বঞ্চিত আফগান নাগরিকরা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর