বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাকিস্তান-চীন মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১০২ সময় দেখুন
পাকিস্তান-চীন মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ২০


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান-চীন মহাসড়কে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। শুক্রবার (৩ মে) পাকিস্তানের  উত্তর গিলগিট-বালতিস্তান অঞ্চলের দিয়ামার জেলার কারাকোরাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

কারাকোরাম হাইওয়ে গিলগিট-বালতিস্তানের খুঞ্জেরাব পাস পাকিস্তানকে চীনের সঙ্গে সংযুক্ত করেছে।

দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান, একটি বেসরকারি সংস্থার বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে গিয়ে পড়ে। বাসটিতে অন্তত ৪৩ জন যাত্রী ছিল। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় দুর্ঘটনাটি ঘটে।

আহত যাত্রীদের দ্রুত পার্শ্ববর্তী চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর