বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে করোনা সংক্রমণ নতুন রেকর্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৪২ সময় দেখুন
পাকিস্তানে করোনা সংক্রমণ নতুন রেকর্ড


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারি শুরুর পর গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেদেশে ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর আগে ২০২০ সালের ১৩ জুন পাকিস্তানে ৬ হাজার ৮২৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। করোনাভাইরাস মহামারি শুরুর পর এই সংখ্যাই ছিল এতদিন সর্বোচ্চ। তবে এবার সে রেকর্ডও ছাড়িয়ে গেছে।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ।

পরিসংখ্যানে দেখা গেছে, পাকিস্তানের করাচিতে সংক্রমণের হার সর্বোচ্চ ৪৫ দশমিক ৪৩ শতাংশ। এর পরেই রয়েছে মুজাফফরবাদ ২৩ দশমিক ৯৪ ও ইসলামাবাদ ১৮ দশমিক ৯১ শতাংশ। এছাড়া লাহোর ও রাওয়ালপিন্ডিতে সংক্রমণের হার যথাক্রমে ১৮ দশমিক ৮৯ ও ১৭ দশমিক ৪৭ শতাংশ।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নতুন এই ৫ম তরঙ্গের সূত্রপাত করেছে। উল্লেখ্য যে, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে সেদেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।

এদিকে ভারতেও করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপক হারে বাড়ছে। ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট চার লাখ ৮৮ হাজার ৩৯৬ জন মারা গেলেন। একইসঙ্গে, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন লাখ ৪৭ হাজার ২৫২ জন। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর