বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে নতুন অর্থবছরের বাজেট পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২০ সময় দেখুন
পাকিস্তানে নতুন অর্থবছরের বাজেট পাস


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেশ কিছু শর্ত অনুযায়ী এই বাজেটে বেশ কিছু সংস্কার এনেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার। আইএমএফ-এর বেইলআউট প্যাকেজ ছাড় পাওয়ার শেষ চেষ্টা হিসেবে এই বাজেটকে দেখছে পাকিস্তান।

নতুন অর্থবছরের বাজেটে করকাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। বাজেটে ঘাটতি কমানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। নতুন অর্থবছরে পাকিস্তানের রাজস্ব আয় গত বছরের চেয়ে ২১৫ কোটি রুপি বেশি ধরা হয়েছে। একই বছরে সরকারের ব্যয় কমানো হয়েছে ৮৫ কোটি রুপি।

রোববার (২৫ জুন) পার্লামেন্ট অধিবেশন পূর্ণাঙ্গ কোরাম ছাড়াই বাজেট পাস হয়েছে। বাজেট পাসের সময় পার্লামেন্টে মাত্র ৭২ জন সদস্য উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি তার বাবা আসিফ আলী জারদারি এবং বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ অধিবেশনে অনুপস্থিত ছিলেন।

নতুন অর্থবছরের বাজেটের আকার ১৪ ট্রিলিয়ন রুপির বেশি। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৪০ বিলিয়ন রুপির বেশি। পেনশন খাতে সরকারের বরাদ্দ ৮০১ বিলিয়ন রুপি।

নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩.৫ শতাংশ। মূল্যস্ফীতি ২১ শতাংশ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাজেটে। উল্লেখ্য, পাকিস্তানে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৩৭ শতাংশের বেশি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর