বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, নিহত ৩৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, নিহত ৩৯


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) বাজাউরে জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) কর্মী সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। বিস্ফোরণের দায় এখনো কেউ স্বীকার করেনি।

রোববার (৩০ জুলাই) আফগানিস্তানের সীমান্তবর্তী খার শহরে দলটির চার শতাধিক কর্মী-সমর্থক একটি তাঁবুর নিচে জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। খবর দ্য ডনের।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেন, ‘হাসপাতালে ৩৯টি মরদেহ রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।’

প্রাদেশিক গভর্নর হাজি গুলাম আলিও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। অ্যাম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পৌঁছাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা এলাকাটি ঘেরাও করে ফেলে।

কেপির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ শাহ বলেন, ‘বাজাউর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে হাসপাতালগুলোয় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমরা হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর আহতদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

এদিকে, বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান ডন ডটকমকে জানিয়েছেন, খার তহসিলের জেইউআই-এফ আমির মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন।

বাজাউর জেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল কামাল বলেন, ‘১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বাজাউর জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) স্থানান্তর করা হচ্ছে।’ আহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন বলে ডন’র খবরে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ৫০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। তারা বয়ান শুনছিল। তখন একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।’

এদিকে, সন্ধ্যায় জারি করা এক বিবৃতিতে কেপির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান পুলিশের কাছে বিস্ফোরণের একটি বিশদ প্রতিবেদন চেয়েছেন। সেইসঙ্গে আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর