বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ইরানের হামলা, ২ শিশু নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০১ সময় দেখুন
পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ইরানের হামলা, ২ শিশু নিহত


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানের সীমান্তের পাঞ্জগুর শহরে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় দুই শিশু নিহতসহ অনেকে আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। খবর দ্য ডন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে এই হামলা চালানো হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানে জইশ আল-ধুলম (জইশ আল-আদল) সন্ত্রাসী গোষ্ঠীর দুটি প্রধান ঘাঁটি ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংমিশ্রণে সফলভাবে ধ্বংস করা হয়েছে’।

এর আগে জইশ আল-আদল পাকিস্তানের সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর একদিন পর ইরানের এলিট রেভল্যুশনারি গার্ডরা এই হামলা চালাল।

বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন করে ইরানের এভাবে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি ভূখণ্ডের অভ্যন্তরে চালান এই হামলায় দুই শিশু নিহত এবং তিনজন মেয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে পাক মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের এই লঙ্ঘন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর পরিণতি মারাত্মক হতে পারে।’ তবে বিবৃতিতে হামলার অবস্থান সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

তাসনিম’র প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই অপারেশনের কেন্দ্রবিন্দু ছিল বেলুচিস্তানের কোহ-সাবজ। অঞ্চলটি সবুজ পর্বত নামে পরিচিত।’

স্থানীয়দের বরাত দিয়ে দ্য ডন জানায়, একটি ক্ষেপণাস্ত্র মসজিদে আঘাত হানে। এতে মসজিদটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কিছু লোক আহত হয়েছেন।

ইরানের এই হামলাকে ‘বেআইনি কাজ’ বলে বর্ণনা করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। এ ঘটনায় ইতোমধ্যে তেহরানের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া ইসলামাবাদে অবস্থিত ইরানি মিশনের প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর