বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪১ সময় দেখুন
পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ষার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে।মারা যাওয়া কিশোরের নাম ইজাজুল হক (১৫)।  সে ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে ইজাজুল সবার ছোট।

রোববার (৬ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইজাজুলের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়,ইজাজুল মানসিক প্রতিবন্ধী ছিল। গতকাল রোববার আসরের নামাজের পর সে কাউকে না বলে নিজ বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় সন্দেহবশত বাড়ির পাশে বর্ষার পানিতে বেড়জাল ফেলে টান দিলে জালে তার মৃতদেহ উঠে আসে। ইজাজুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিল   বলে জানান তার মা খুশেদা বেগম।

সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনি প্রক্রিয়া শেষে ইজাজুলের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর