বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পালিয়ে পাকিস্তানে আফগান নারী ফুটবল দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
পালিয়ে পাকিস্তানে আফগান নারী ফুটবল দল


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আফগানিস্তানের জাতীয় যুব নারী ফুটবল দলের সদস্যরা গোপনে সীমানা পেরিয়ে প্রতিবেশি পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার পর প্রায় এক মাস নানান জায়গায় আত্মগোপনে ছিলেন ৩২ নারী ফুটবলার এবং তাদের পরিবারের সদস্যরা। পরে, ফুটবল ফর পিস নামের একটি সংগঠনের মধ্যস্থতায় মোট ৮১ জনকে আশ্রয় দিতে সম্মত হয় পাকিস্তান।

এ ব্যাপারে পাকিস্তান ফুটবল ফেডারেশনের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আফগান নারী ফুটবল দল এবং তাদের পরিবারের সদস্যদের পেশওয়ার থেকে লাহোরে এনে ফেডারেশনের ব্যবস্থাপনায় আবাসনসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আরও ৩৪ জনের সীমানা পেরিয়ে পাকিস্তানে ঢোকার কথা রয়েছে।

তিনি আরও বলেন, তৃতীয় আরেকটি দেশে রাজনৈতিক আশ্রয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পাকিস্তানে অবস্থান করবেন।

এদিকে, তালেবানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের অধীনে থাকা অবস্থায় কোনো আফগান নারী খেলাধুলায় অংশ নিতে পারবেন না। তারপরই পাকিস্তানে ঢোকার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দেন আফগান নারী ফুটবল দলের সদস্যরা। ওই চিঠিতে তালেবান শাসিত আফগানিস্তানে তাদের জীবন ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই খেলাধুলা, সংস্কৃতি, সঙ্গীত এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নারীরা পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিতে শুরু করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য পপ তারকা আরিয়ানা সাইয়িদ এবং চলচ্চিত্র নির্মাতা সাহরা করিমি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর