বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার! – News18 Bangla


উত্তর দিনাজপুর: সামনেই পুজো তাই পুজোর আগেই শুধুমাত্র ত্বক নয় চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত হয়ে পড়েন বড় থেকে ছোট সকলেই। দৈনন্দিন ব্যস্ত রুটিন এবং অনিয়মিত জীবনধারা চোখের নিচে ডার্ক সার্কেল এর পরিমাণ বাড়িয়ে দেয়। তবে এই সমস্যা থেকে এবার খুব সহজেই মিলবে নিস্তার। বাজারজাত কেমিক্যাল যুক্ত কোন মলম নয় ঘরের তৈরি কিছু উপাদান দিয়েই রেহাই মিলবে।

আরও পড়ুনঃ ছোট থেকে বড় সবার একাধিক রোগ থাকবে দূরে, জেনে নিন ছোট মাছের উপকারিতা!

বিশিষ্ট ডিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি দেবে টমেটো ও শশা। টমেটো ত্বকে দারুন ভাবে কাজ করে। ত্বকের আদ্রতা ধরে রাখতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে টমেটো ও শশা। ছোট সাইজের একটা টমেটো আর অর্ধেক শসা ভালভাবে কেটে থেঁতো করে প্রতিদিন চোখের নিচে লাগালে মিলবে এই ডার্ক সার্কেল থেকে রেহাই।

বিউটি এক্সপার্ট সঙ্গীতা দেবী জানান, ‘শসা ও টমেটো ছাড়াও আলু ও ডিমের সাদা অংশ চোখের নিচের ডার্ক সার্কেল রোধে ভীষণ কার্যকারী। আলুর ইনক্লেমেটরি বৈশিষ্ট্যগুলো ত্বকের প্রদাহ প্রতিরোধে সাহায্য করে। যার ফলে ত্বক সুস্থ থাকে। আবার ডিমে থাকা পেপটাইড হাইপার পিগমেন্টেশন এর বিরুদ্ধে লড়াই করে। যার ফলে ত্বক টানটান ও উজ্জ্বল দেখায়।’

পিয়া গুপ্তা

Published by:Salmali Das

First published:

Tags: Dark circle, Durga Puja 2023, Durga Puja Fashion



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর