বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

পুজোর আগে ত্বক খিলখিলিয়ে হাসবে, পায়ে মালিশ করলে চমক আসবে মুখে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ সময় দেখুন
পুজোর আগে ত্বক খিলখিলিয়ে হাসবে, পায়ে মালিশ করলে চমক আসবে মুখে


মুখে উজ্জ্বলতা আনতে ফেসিয়াল থেকে শুরু করে নানা ধরনের ট্রিটমেন্ট আছে। মুখের উজ্বলতা আনতে হলে তো কাজটা মুখেই হতে হবে। কিন্তু কেউ যদি বলে যে পায়ে মালিশ করলে মুখে আসবে আভা, তাহলে তো একটু নড়েচড়ে বসতে হয়! আর মালিশ করতে হবেই বা কী দিয়ে? বিশেষজ্ঞরা বলছেন যে পায়ের নিচে অর্থাৎ সুকতলায় যদি ঘি মালিশ করা যায় রাত্রিবেলা, তাহলে সকালে উঠে মুখ চাঁদের মতো চকচক করবে। ঘি সব ঘরেই থাকে, পুজোর (Durga Puja 2022) আগে মুখ উজ্জ্বল করে তুলতে এই টোটকাও ব্যবহার করাই যায়। কিন্তু তা কাজে আসে কীভাবে?

ঘিয়ের উপকারিতা সম্পর্কে অনেকেই আগে থেকে জানতেন। ঘি পাচনতন্ত্র ভাল রাখে এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করে। কিন্তু তাই বলে পায়ে ঘি মালিশ করার বিষয়টা একটু অবিশ্বাস্য লাগারই কথা।

পুষ্টিবিদরা বলছেন পায়ে ঘি মালিশ করলে শুধু যে ত্বক উজ্জ্বল হয় তাই নয়, এতে রাত্রে ভাল ঘুমও আসে।

পায়ে ঘি মালিশ করলে কী কী উপকার পাওয়া যায়?

১) রাত্রে ভাল ঘুম হয় এবং সকালে মুখে আভা দেখা যায়।

২) বদহজম, গ্যাস, চোঁয়া ঢেকুর, পেট ফোলা ইত্যাদি কম করে।

৩) কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

৪) পায়ে ঘি মালিশ করা মানসিক স্বাস্থ্যের জন্যও দরকার। কারণ পায়ে ঘি মালিশ করলে স্নায়ু শিথিল হয়ে যায়। তখন ভাল ঘুম হয়।

৫) প্রতিদিন নিয়ম করে পায়ে ঘি মালিশ করলে স্থূলতা কমে যায়।

৬) পায়ের তলায় ঘি মালিশ করলে ত্বকে আভা আসে।

ঘি কীভাবে সাহায্য করে?

অনেকের মনেই এই প্রশ্ন উঠতে পারে যে পায়ের নিচে ঘি লাগালে কীভাবে সেটা এত কার্যকরী হয়। এর উত্তর লুকিয়ে আছে আয়ুর্বেদে। কারণ আয়ুর্বেদ শাস্ত্রে পদভ্যাম বলে একটি নিয়ম আছে। ভারতীয় রীতিতে এই পদভ্যাম প্রতি রাত্রে করার নির্দেশ দেওয়া আছে। পদভ্যাম অর্থাৎ ফুট মাসাজ।

পায়ে ঘি লাগালে গ্যাস ও ফোলাভাব কমে যায়। পা শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ অনেক স্নায়ু সেখানে শেষ হয়। তলদেশে মাসাজ করা এই স্নায়ুগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে, অ্যাসিডিটি কমায়, ঘুমের উন্নতি করে, চর্বি কমায় এবং মেজাজ এবং ত্বকের টোন উন্নত করে।

ঘি না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যায়।

কীভাবে লাগাতে হবে

একটি ছোট পাত্রে কিছু ঘি নিয়ে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাতের তালুতে একটু ঘি লাগিয়ে পায়ে মাসাজ করতে হবে। যতক্ষণ না পা গরম হয়ে উঠছে ঘষতে হবে। দুই পায়ে মালিশ করে ঘুমিয়ে পড়তে হবে।

First published:

Tags: Durga Puja 2022, Puja fashion 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর