মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

পুজোর মরশুমে পানাহারের সঙ্গে জমে উঠুক আড্ডাও; শহরে উদযাপিত হল ভারতীয় খানাপিনা এবং ঐতিহ্যের মেলবন্ধন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ সময় দেখুন
পুজোর মরশুমে পানাহারের সঙ্গে জমে উঠুক আড্ডাও; শহরে উদযাপিত হল ভারতীয় খানাপিনা এবং ঐতিহ্যের মেলবন্ধন – News18 Bangla


কলকাতা: সামনেই পুজো। তারই প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মাঝে সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর! শহরে এল প্রিমিয়াম ব্লেন্ডেড হুইস্কি LEGACY। যা তৈরি করেছে Bacardi India। এমনিতে আমাদের দেশেই আজকাল প্রচুর হুইস্কি আর বিয়ার তৈরি হচ্ছে। সেই তালিকায় এবার নবতম সংযোজন এই LEGACY।

ভারতীয় সংস্কৃতি এবং স্বাদের এক অপূর্ব মেলবন্ধন পাওয়া যাবে এই হুইস্কিতে। সম্প্রতি Bacardi India একটি টেস্টিং সেশনের আয়োজন করেছিল। সেখানেই এই প্রিমিয়াম ব্লেন্ডেড হুইস্কি লঞ্চ করা হল। কলকাতার এক অভিজাত পাঁচতারায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।LEGACY-র সঙ্গে সকলে মিলে ভারতীয় ক্যুইজিন এবং সংস্কৃতির ঐতিহ্য উদযাপন করেছেন।

আরও পড়ুন– দৈর্ঘ্যের বিচারে সবচেয়ে বড় রানওয়ে রয়েছে ভারতের কোন কোন বিমানবন্দরে ? দেখে নিন তালিকা

Ayaesha Gooptu, Head of Domestic Spirits, Bacardi India Ayaesha Gooptu, Head of Domestic Spirits, Bacardi India

ভারতে প্রস্তুত হুইস্কি সেগমেন্টে এক গভীর ছাপ রাখল Bacardi। বর্তমানে LEGACY হল ব্র্যান্ডের স্থিতিশীল একমাত্র প্রিমিয়াম ভারতীয় হুইস্কি। এতে রয়েছে এক দুর্দান্ত ব্লেন্ড। ভারতীয় গ্রেনের সঙ্গে মেশানো হয়েছে ভারতীয় এবং স্কটিশ মল্ট। যার ফলে সম্পূর্ণ ভাবে দেশে প্রস্তুত এই হুইস্কির মধ্যে উদ্ভিজ্জ স্বাদ এবং ফলের স্বাদের পাশাপাশি রয়েছে মশলা এবং সূক্ষ্ম ভ্যানিলিক স্মোকি ফিনিশ-সহ টোস্টেড ওকের অতুলনীয় ছোঁয়া। গত বছরের নভেম্বর মাসে নতুন এই হুইস্কি চালু করা হয়েছিল। ৭৫০ মিলিলিটার, ৩৭৫ মিলিলিটার এবং ১৮০ মিলিলিটারের তিনটি মাপে পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, হরিয়ানা এবং পঞ্জাবে।

Bacardi India-র হেড অফ ডোমেস্টিক স্পিরিটস আয়েষা গুপ্তু বলেন, “হুইস্কিপ্রেমীদের স্বর্গ হল ভারত। বিশেষ করে স্থানীয় হুইস্কির প্রতি ভালবাসা অতুলনীয়। আর ভারতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ এই স্থানীয় হুইস্কি পছন্দ করে। সাম্প্রতিক আইডব্লিউএসআর ২০২৩ রিপোর্ট বলছে, স্থানীয় ভাবে তৈরি হুইস্কি সর্বাধিক মানুষ পান করে। আপ বিগত ৩০ বছরে এটা বৃদ্ধি পেয়েছে। এমনকী ২০১০ সাল থেকে এটা দ্বিগুণ হয়ে গিয়েছে। ভারতীয়দের এহেন ভালবাসা পেয়ে আমরা সম্প্রতি LEGACY চালু করেছি। আমাদের প্রথম মেড ইন ইন্ডিয়া প্রিমিয়াম হুইস্কি। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এটা চালু হয়েছে। আর কলকাতা তো আমাদের প্রধান মার্কেট। এখানে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি।”

আরও পড়ুন– ৩০০ বর্গ মাইলের বিমানবন্দর, টার্মিনাল বিল্ডিং-এ ঢুকতে পারে শুধু রাজপরিবার; কোন দেশে জানেন কি?

Bacardi in India-র ব্র্যান্ড অ্যাম্বাসডর ইস্ট আশুতোষ নারায়ণন বলেন, “যেহেতু এটাই Bacardi in India-র সর্বপ্রথম প্রিমিয়াম ভারতীয় হুইস্কি, তাই LEGACY-কে এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে ভারতীয় গ্রাহকরা প্রিমিয়াম এবং সমকালীন একটা স্বাদ উপভোগ করতে পারেন।”

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Alcohol, Whiskey



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর